ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

তিতাস গ্যাস এ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির তথ্য চেয়েছে দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

পেট্রোবাংলার সহযোগি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

তিতাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকালে পেট্রোবাংলা কার্যালয়ে দুদকের একটি প্রতিনিধি দল অভিযান চালায়। এসময় তিতাসের কর্মকর্তারা বিভিন্ন শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করেছে, এমন অভিযোগ দুদকের কাছে রয়েছে বলে জানান সংস্থাটির পরিচালক এ কে এম জাহিদ হোসেন খান। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের জন্য পেট্রোবাংলার কাছে থাকা তিতাসের বিভিন্ন নথি চাওয়া হয়েছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি