ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই নির্দেশনা অনুযায়ী, বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হলো।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি