ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে আগুনে পুড়ে গেছে ৩ বসতঘরসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল

প্রকাশিত : ১১:৪৭, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১১:৪৭, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নাটোর শহরের আলাইপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘরসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল। ফায়ার সার্ভিস জানায়, গেল বৃহস্পতিবার রাতে ওই এলাকার মৃত রনজিত দাসের বাড়িতে আগুন লাগে। মহুর্তে আরো দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার স্টেশন কর্মীরা প্রায় আড়াইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি