ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২১ মে ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এডভোকেট জাহিদ হোসেন খসরু বৃহষ্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহ রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি