ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে আবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:৪৫, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪৫, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Deadbodyবরিশালে আবাসিক হোটেল থেকে শফিকুল ইসলাম বাদল নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে শফিকুলের কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ হোটেলের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে। নিহত শফিকুল বরিশাল জজ কোর্টের মহুরী ছিল। সে ওই হোটেলে নিয়মিত থাকতো। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওয়াত হোসেন জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি