ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

বিমানের নতুন এমডি শফিউল আজিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি) শফিউল আজিমকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি