ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল বলেছেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সম্ভাবনায় একটি দেশ তৈরি করেছেন শেখ হাসিনা। এজন্য দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। 

আজ শনিবার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত দেশে উন্নীত হবো বলেও আশা ব্যক্ত করেন তিনি।  

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি