ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল দেশে ফিরবেন ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়,   বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে শনিবার সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি