ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

চার দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে নিজ শহর পাবনায় যাবেন আজ রোববার। তিনি সেখানে স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি তার কর্মসূচি অনুযায়ী ১২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্থানীয় প্রতিনিধিরা জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিনের নিজ শহরে আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ।

এ উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

রাষ্ট্রপতিকে তাঁর পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি