ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো লেস্টার সিটি

প্রকাশিত : ১০:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১০:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো লেস্টার সিটি। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু  থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে লেস্টার সিটি। খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় লেস্টার সিটি। ৬০ মিনিটে স্ট্রাইকার জেমি ভার্ডি গোল করলে এগিয়ে যায় তারা। ৭০ মিনিটে আরো একটি গোল করে দলের ও নিজের ব্যবধান দ্বিগুন করেন জেমি। ম্যাচের শেষ সময় পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। এই জয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো দলটি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি