ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

সাভারে দূর্বৃত্তের হামলায় হকার্স লীগের নেতা আহত

প্রকাশিত : ১২:২৫, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:২৫, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Savar1সাভারের দিলখুশাবাগ এলাকায় জাকির হোসেন নামের এক হকার্স লীগের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। পুলিশ জানায়, গেল মঙ্গলবার রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ডে নিজ দোকানে কাজ শেষ করে দিলখুশাবাগ দিয়ে বাড়ি ফেরা সময় ঐ হকার্স নেতার উপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী ভাবে কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় তারা জাকিরের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি