ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিহত

প্রকাশিত : ১৩:৪৯, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৪৯, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাঙ্গামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মেনং রাখাইন। সোমবার সন্ধ্যায় পুরাতন হাসপাতাল এলাকার হযরত আব্দুল ফকিরের মাজারের সামনে দুটি সিএনজি অটোরিক্সার সংর্ঘষে অটোরিক্সা যাত্রী মেনং রাখাইন আহত হন। তাৎক্ষনিক ভাবে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তিনি। দীর্ঘদিন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেনং রাখাইন ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি