ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৩:০৯, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০৯, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস জাহেরের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাশ চলাকালীন সময় ঐ ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস জাহের তার অফিস কক্ষে ডেকে আনে। এরপর তার উপর নির্যাতন চালায় জাহের। পরে বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক আবদুস জাহেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে খাগুড়িয়া-দাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভও করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি