ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে চা দোকানি বাবুল মারা যাওয়ার ঘটনায় বিএনপির নিন্দা

প্রকাশিত : ১৭:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

bnpরাজধানীর মিরপুরে চুলার আগুনে দগ্ধ হয়ে চা দোকানি বাবুল মাতুব্বর মারা যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারন মানুষকে বিনা কারণে নির্যাতন করায় পুলিশ বে-আইনি সংগঠনে পরিণত হয়েছে। এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ড. আর এ গণির স্মরন সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন, পুলিশ বাহিনীর সংস্কার অত্যন্ত জরুরী। তিনি আরো বলেন, যত বাধাই আসুক দলের কাউন্সিল মার্চ মাসেই হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি