ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

গেটাফেকে ৩-০ গোলে হারিয়েছে মালাগা

প্রকাশিত : ০৮:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৮:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ, লা লিগায় গেটাফেকে ৩-০ গোলে হারিয়েছে মালাগা। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে মালাগা। ৯ মিনিটে স্ট্রাইকার জুয়ান পাবলো গোল করলে এগিয়ে যায় মালাগা। ২৩ মিনিটে ক্রিস্টান আটসু গোল করে দলের ব্যবধান দ্বিগন করেন। এরপর ৪৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার চার্লস। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৩-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে মালাগা। ২৩ ম্যাচে ৮ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে মালাগা। আর সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গেটাফের অবস্থান একধাপ নিচে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি