ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

গাজীপুরে গভীর নলকূপ জন্যে খোঁড়া গর্তে পড়ে শিশু নিহত, আহত ১

প্রকাশিত : ১৫:২৮, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২৮, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের সুকুন্দিবাগে একটি স্কুলে গভীর নলকূপ স্থাপনের জন্যে খোঁড়া গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  আহত হয়েছে আরো  একজন। ফায়ার সার্ভিস জানায়, হায়দরাবাদে আইডিয়াল স্কুল এন্ড কলেজে গেটের পাশে শিক্ষার্থীদের জন্য টিউবয়েল স্থাপনের জন্য গর্ত করা হয় বেশ কিছুদিন আগে। সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণির শিক্ষার্থী রোমানোর ও পারভেজ সানি গর্তে পড়ে যায়। দুই শিশুকে উদ্ধার করা হলেও মারা যায় রোমানোর। তদন্ত করে ঘটনার জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি