ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ফ্রান্সের প্যারিসে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১০:১৯, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১০:১৯, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ফ্রান্সের প্যারিসে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। হত্যাকারী নিজেকে আইএস সদস্য হিসেবে দাবি করেছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ম্যাগনানভিলে এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাড়ির সামনে জেন ব্যাপস্তিতে স্যালভেইন নামে পুলিশ কর্মকর্তাকে হত্যার পর তার স্ত্রী ও তিন বছরের ছেলেকে বন্দি করে রাখা হয়। পরে পুলিশ অভিযানে নিহত হন হামলাকারী। বাড়ির ভেতর থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। লেস মুরিয়েক্স নামে পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ছিলেন জেন ব্যাপস্তিতে। হত্যাকারী তার প্রতিবেশী ছিলেন। ঘটনার পর আইএসের সঙ্গে সম্পৃক্ত ‘আমাক নিউজ এজেন্সি’তে হত্যার দায় স্বীকার করেছে সংগঠনটি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি