ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩:৫৭, ৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেসময় সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে সবাইকে কাজ করার আহ্বান জানিে ছেন তিনি। বঙ্গভবনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম অতিথিদের স্বাগত জানান। প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী পরিষদের সদস্য, সচিব এবং তিনবাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক ছাড়াও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া বিদেশী রাষ্ট্রদূত, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিক মিশনের প্রধানদেরও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি