ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে আগুন

প্রকাশিত : ১০:৫৪, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৫৪, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হরিপুর গ্রিড মেনেটেনেন্স এর নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার জানান, যে ট্রান্সফর্মারটিতে আগুন লেগেছিল তাতে ৭ থেকে ৮ হাজার লিটার ফার্নেস অয়েল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি