ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রামে এক স্কুল ছাত্রী ও পটুয়াখালী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ২৩:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

deadbodyকুড়িগ্রামে ধরলা নদী থেকে এক স্কুল ছাত্রী ও পটুয়াখালীর কলাপাড়া থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের পিপড়া ঘাট এলাকায় ধরলা নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সুচিত্রা রায় নামের ওই স্কুল ছাত্রীর পরিচয় নিশ্চিত করেছে তার স্বজনেরা। সে ৭ দিন ধরে নিখোঁজ ছিলো। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় তাসিন নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি