ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৪১, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশের সিএনজি স্টেশনগুলো ঈদের আগে ও পরে ৮ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে।

বর্তমানে দৈনিক প্রায় ২৭০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়। তবে ধারণা করা হয় এর চাহিদা রয়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি। একই সময়ে দেশের গ্যাস মজুদ কমে যাওয়ায় কমে যাচ্ছে উৎপাদনের পরিমাণও। যে কারণে এলএনজি আমদানি শুরু করেছে সরকার।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি