ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ ঈদ-উল-আযাহা ও দুর্গাপূজায়

প্রকাশিত : ১৮:০৫, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:০৫, ১৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ-উল-আযাহা ও দুর্গাপূজার সময়ে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং গ্রাহকদের হয়রানি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সভায় মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুত বিতরণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি