ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

বার্ডের উদ্যোগের প্রসংশা করেছেন ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ১৯:১১, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১১, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বার্ডের উদ্যোগের প্রসংশা করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের মিরপুর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করা হয়। এ’সময় প্রতিষ্ঠানটির ভূয়সী প্রসংশা করেন তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনার কাজটি বাংলাদেশের মতো দেশে সরকারের একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যক্তি বা এমন সব প্রতিষ্ঠানেরও উদ্যোগ নিতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি