ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ডেইলি স্টার সম্পাদকের পদত্যাগ করা উচিত মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত : ১৫:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ১২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

nasimওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশের কথা স্বীকার করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। নাসিম বলেন, ষড়যন্ত্রের কথা মাহফুজ আনাম নিজেই শিকার করেছেন। তাই, তার সম্পাদক পদে থাকা উচিত নয়। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে পাকিস্তানের ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ১৫ই ফেব্র“য়ারি রাজধানীতে মানববন্ধন সফল করতে এই বর্ধিত সভা করে যুবলীগ। সভায় খালেদা জিয়াকে গ্রেফতারেরও দাবি জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি