ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলছেন না মেসি

প্রকাশিত : ১৫:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইনজুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগে, অভিমান ভেঙে মাঠে ফিরে ইনজুরি নিয়েই উরুগুয়ের বিপক্ষে খেলেন মেসি। গোল করে দলকেও এনে দেন প্রত্যাশিত জয়। তবে ম্যাচ শেষে নিজেই কুঁচকির প্রচণ্ড ব্যথার কথা জানান তিনি। আর এ কারণে, বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে খেলার ইচ্ছে থাকলেও ঝুঁকি এড়াতে মেসিকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি