ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়া-নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত : ১৩:০৫, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:০৫, ৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়া-নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় তৌহিদুল নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে তৌহিদুল ও তার স্ত্রী কারখানায় যাওয়ার জন্য নবীনগর চন্দ্রা মহাসড়ক পারা হচ্ছিলেন। সেসসময় গাজীপুরগামী একটি মিনিবাস অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময়  বাসটি রাস্তায় উল্টে গিয়ে তৌহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি