ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

স্কুলের দেয়াল চাপা পড়ে বাবা ও ছেলের মৃত্যু

প্রকাশিত : ১৭:৩৭, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩৭, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন স্কুলের পুরনো দেয়াল চাপা পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নগরীর পাথরঘাটা এলাকায় সেন্টপ্লাসিডস স্কুলের দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্কুলটির সংস্কার কাজ চলছিল। স্কুলের পাশ দিয়ে যাবার সময় পুরনো দেয়াল ধসে পড়ে চাপা পড়েন বাবা মাসুদুল হক ও ছেলে তৌসিফ মাহিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি