ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

লা লিগায় লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১৪:৩৩, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৩৩, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

rwস্প্যানিশ, লা লিগায় লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের মাঠে শুরুতে সমান তালে খেলতে থাকে দু’দল। ৩৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করলে ১-০তে এগিয়ে যায় রিয়াল। ৩৮ মিনিটে গোলরক্ষকের আতœঘাতি গোলে আবারো এগিয়ে যায় জিদানের শিষ্যরা। এর এক মিনিট পরেই লেভান্তের হয়ে গোল করে ব্যবধান কমান স্ট্রাইকার সিলভা আকস্তা। খেলার শেষ মূহুর্তের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার ফ্রান্সিসকো। বাকি সময় আর গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি