ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পাহাড়তলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত : ১৭:৪১, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪১, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত নাসিরউদ্দিন চট্টগ্রাম চক্ষু হাসপাতালে তার মায়ের চিকিৎসার জন্যে নোয়াখালী থেকে চট্টগ্রাম আসেন। ভোরে হাসপাতালের বাইরে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন নাসির। হাসপাতালের সামনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি