ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

ঝিনাইদহে গুলিবিদ্ধ শিবির নেতার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:৩৭, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৭, ৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

jinaidahঝিনাইদহের হরিণাকুন্ডুর হিঙ্গারপাড়া গ্রামের মাঠ থেকে শিবির নেতা জসিমের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হিঙ্গারপাড়া গ্রামের লোকজন শোষপাড়া মাঠে কাজ করতে গিয়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জসিমের দুই হাত, চোখ ও মুখ বাঁধা ছিল। তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি