ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়া ও তার দল এখনও মুক্তিযুদ্ধ, সংবিধান ও গনতন্ত্রের মহাশত্রু- তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৮, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Inuখালেদা জিয়া ও তার দল এখনও মুক্তিযুদ্ধ, সংবিধান ও গনতন্ত্রের মহাশত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রংপুর জেলা জাসদের সম্মেলনে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি এখনো জঙ্গিবাদ ছাড়েনি, খালেদা জিয়া আবারো রাজনীতির ময়দানে চক্রান্ত করে ক্ষমতা পাবার চেষ্টা করছে। দেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে জঙ্গিবাদ, তাদের পাহারাদার খালেদা জিয়া ও তার দল বিএনপিকে পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি