ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গোল উৎসব করে ৭-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১০:২০, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১০:২০, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

লা লিগায় রোনালদোর হ্যাট্টিকে সেল্টা ভিগোর সঙ্গে রীতিমতো গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।  ঘরের মাঠে ৭-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। ম্যাচের শুরু থেকেই সেল্টাভিগোর বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। তবে প্রথম গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। প্রথম গোল করেন ডিফেন্ডার পেপে। দ্বিতীয়ার্ধ্বে জ্বলে ওঠেন রোনালদো। ৫০ মিনিটে করেন নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল। এরপর ১৪ মিনিটের মধ্যে আরো দুটি গোল করে হ্যাট্ট্রিক পূর্ণ করেন পর্তুগিজ উইঙ্গার। ৭৬ মিনিটে চতুর্থ গোল করেন রোনালদো। এর এক মিনিট পর ব্যবধান বাড়ান হামেস রদ্রিগেজ। ৮১ মিনিটে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন গ্যারেথ বেল। সেল্টা ভিগোর একমাত্র গোলটি আসে ইয়াগো এসপার পা থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি