ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

প্রকাশিত : ১৭:৫৬, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৬, ১১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের নিউমার্কেটের আলকরণ এলাকার সামনে দুবৃর্ত্তদের গুলিতে ইব্রাহিম মানিক নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, নিউমার্কেট এলাকার একটি নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম মহানগর জেলা সেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি