ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই গ্র“পের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত : ১০:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই গ্র“পের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ৮টার দিকে, ভাঙ্গা উপজেলার পাকুরিয়ার আধিপত্য নিয়ে দু’দল গ্রামবাসী লাঠিসোটা, বর্ষা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কের উপর অবস্থান নেয়। এর পর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চালায় দু পক্ষ।  পরে পুলিশ গিয়ে রাবার বুলেঠ ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি