ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে ৬টি স্বর্ণের বারসহ এক ব্যাক্তি আটক

প্রকাশিত : ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে ৬টি স্বর্ণের বারসহ এক ব্যাক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে যাত্রী হাসান উদ্দিন চট্টগ্রাম আসেন। শুল্ক কর্মকর্তারা জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদ পেয়ে ওই যাত্রীকে  আটক করে তার শরীরে তল্লাশী চালিয়ে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুল্ক কর্মকর্তারা থানায় মামলা করেছে। এর আগে ২১ ও ২২ ফেব্র“য়ারী চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর দুই যাত্রীর কাছ থেকে ২১টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি