ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ধর্ম ব্যবসায়ীদের বড় পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি ধর্ম ব্যবসায়ীদের বড় পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইস্টার সানডে উপলক্ষে সকালে ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খৃস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এসময় খৃস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ৭২ এর সংবিধানে ফিরে যাওয়াসহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান। ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবিও জানান তারা। ওবায়দুল কাদের বলেন, কওমী মাদ্রাসার স্বীকৃতি সময়ের দাবি। এ নিয়ে আপপ্রচার না করারও আহবান জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি