ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

বিএনপির ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটি বিলুপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

তবে কী কারণে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে সম্পর্কে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি