এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন
প্রকাশিত : ২১:৫১, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৫৫, ১৫ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও পালনের প্রয়াসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। এতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতীক। তাই দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও পালনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










