ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার: জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২৭, ২৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি