ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি আরও জানান, সারজিস আলমের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি