ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

৫টি নতুন পণ্য উন্মোচন করলো অ্যামাজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

স্মার্টফোন ব্যবসায় ব্যর্থ হলেও ইকো ডিভাইস দিয়ে দারুণ সাফল্য পেয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এবার প্রতিষ্ঠানটি ইকো ডিভাইসের পাঁচটি নতুন পণ্য উন্মোচন করেছে। গত বুধবার এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অ্যামাজন জানায়, নতুন ইকো ডিভাইসে প্রথম ইকো’র চেয়ে ভালো সাউন্ড পাওয়া যাবে। এবার এতে যোগ করা হয়েছে ডলবি অডিও। এর মাধ্যমে সরাসরি সোনস প্লে:১ এবং অ্যাপল হোমপড-এর সঙ্গে প্রতিযোগিতা করবে অ্যামাজন।

ধাতু ও স্পোর্টস কাপড় দিয়ে নতুন ইকো ডিভাইসের বডিগুলো বানানো হয়েছে। ভিন্ন বডি শেল চাইলে বদলানো যাবে। নতুন ইকো’র মূল্য রাখা হয়েছে ৯৯ মার্কিন ডলার। সূত্র: আইএএনএস।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি