ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শফিকুল আলম। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।’

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি