অবকাশ শেষে হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন
প্রকাশিত : ২২:০৭, ১৬ এপ্রিল ২০২৬
অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৩টি বেঞ্চ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৩টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।যেখানে ২৯টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নং গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টা হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।
এমআর//
আরও পড়ুন










