ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

অর্থ আত্মসাৎ মামলায় ছয় ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় দুই আসামি বাদে সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইষ্টার্ণ ট্রেডাসের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো: মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো: নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো: রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল আফিসার মো: সিরাজুল ইসলাম ও সাবেক অফিসার অজিত কুমার সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোঃ ইয়াসীন আলী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি