ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

অস্কারে চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের অজ্ঞাতনামা ছবিটি মনোনীত

প্রকাশিত : ১৭:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৬, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

৮৯ তম একাডেমী এওয়ার্ড অস্কারে চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের অজ্ঞাতনামা ছবিটি মনোনীত করেছে অস্কার বাংলাদেশ কমিটি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ি নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা ছবিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সংবাদ সম্মেলনে ছবির পরিচালক, অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে কমিটি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি