আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন হতে আইনী বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত : ১৪:৩০, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪২, ১৯ আগস্ট ২০২৬
আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, নির্বাচনের আগে এ ধরনের একের পর এক রিট বাস্তবতা বিবর্জিত।
বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ ধরনের রিট পিটিশনারের জরিমানা হওয়া উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। যদিও এ রিটে নির্বাচনে কোন বাধা তৈরি করবে না বলেও জানান তিনি।
আগামীকাল ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।
এমন পরিপ্রেক্ষিতে নির্বাচান পদ্ধতি চ্যালেঞ্জ করে গত ১৭ আগস্ট রিট করেন একজন আইনজীবী। আদালত শুনানী শেষে তা খারিজ করে দেন।
এ ধরনের একের পর এক রিট রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী।
এর আগে গতকাল সংবিধান ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্টপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ। সেই খারিজাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যান রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, নারী শিশু নিয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্সের ১৮টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এদিকে আপিল বিভাগে সাংবাদিকদের ঢুকতে না দেয়ার সাথে সরকারের সম্পর্ক নেই; এটি সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
এএইচ
আরও পড়ুন










