আগে সংসদ সভাপতি পরে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন: চীফ হুইপ
প্রকাশিত : ১৪:২৯, ৮ মার্চ ২০২৬
আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে একজন জেষ্ঠ্য সংসদ সদস্যকে সভাপতি নির্বাচিত করার পরই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানালেন ত্রয়োদশ সংসদের চিফ হইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।
আজ রোববার (৮মার্চ) দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
এ সময় সংসদের হুইপ হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ জানান, সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার না থাকায় সংসদ নেতা সর্বপ্রথম একজন জেষ্ঠ্য সদস্যকে সভাপতি নির্বাচিত করার পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।
প্রথম অধিবেশনের প্রস্তুতি ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৩৩টি অর্ডিনেন্স লে-আউটের মাধ্যমে ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। যা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে বাধ্যবাধকতায় পরবর্তী ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করার। এর যেটা পাস হবে তা করা এবং যেটি এক্সপাঞ্জ হবে তা বাতিল হয়ে যাবে বলেও তিনি জানান।
এ সংসদকে প্রাণবন্ত করতে সকল চেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, সংসদ হবে জাতীয় সমস্যার সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আর সে লক্ষ্যেই সংসদ নেতা তারেক রহমানের নির্দেশে এ সরকার কাজ করছে বলে জানান তিনি। বিরোধী দলের আলোচনা-বিতর্ক দিয়ে সংসদ প্রানচাঞ্চল্য হয়ে উঠুক সরকারের এমন প্রত্যাশা থেকেই তাদের তরফ থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার জন্য বিরোধী দলকে প্রস্তাব করা হয়েছে বলেও তিনি জানান।
সংসদে অধিকাংশ সুযোগ বিরোধী দল গ্রহণ করে থাকে বলে মন্তব্য করে তিনি জানান, আমরা সে সুযোগ দিতে প্রস্তুতও রয়েছি।
এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
এএইচ
আরও পড়ুন










