ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা

প্রকাশিত : ১৬:২৯, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:২৯, ১৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ফিরতি লেগের দ্বিতীয় ম্যাচটি অ্যাটলেটিকোর মাঠে শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। এরআগে, প্রথম লেগে ২-১ গোলের জয় নিয়ে এগিয়ে আছে কাতালানরা। এই ম্যাচে প্রতিপক্ষের সাথে গোল শূন্য ড্র করলেও সেমিফাইনালে পৌছে যাবে লুইস এনরিখের শিষ্যরা। তবে,  লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করার পর রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে একটু ছন্দহারা  বার্সা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে মেসি সুয়ারেজদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বেশ আশাবাদী অ্যাটলেটিকো।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি