ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

আজ আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা

প্রকাশিত : ১২:৪৮, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৮, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Barcaউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ম্যাচে আজ বুধবার আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যম্যাচে, বায়ার্ন মিউনিখ লড়বে জুভেন্টাসের সঙ্গে। ন্যু ক্যাম্পে আর্সেনাল ও বার্সেলোনার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটা। প্রথম লেগে ২-০ তে জয় নিয়ে এগিয়ে আছে কাতালানরা। তাই আজকের ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল পৌছে যাবে লুইস এনরিখের শিষ্যরা। আর আর্সেনালেকে কোয়ার্টার ফাইনালে টিকেট পেতে হলে এই ম্যাচ জিততে হবে কমপক্ষে তিন গোলের ব্যবধানে। রাতের অন্যম্যাচে একই সময় বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে খেলবে জুভেন্টাস। প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে দুদল। তাই এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি