আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি
প্রকাশিত : ১০:৫৪, ২৩ আগস্ট ২০২৬
প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরদিন শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
পরে শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা।
এমএইচ
আরও পড়ুন










